News71.com
 Bangladesh
 28 Aug 21, 12:25 AM
 241           
 0
 28 Aug 21, 12:25 AM

দেশে করোনায় মৃত্যু ফের বাড়ল॥

দেশে করোনায় মৃত্যু ফের বাড়ল॥

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১১৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৪৬ জনে। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫২৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) অধিদপ্তর জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয় ৪ হাজার ৬৯৮ জনের দেহে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১০ হাজার ৭৫৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১২ হাজার ৩১ জন। টানা কয়েক দিন বিশ্বব্যাপী মৃত্যু কমার পর বৃহস্পতিবার মৃত্যু ও সংক্রমণের হার বেড়ে শুক্রবার আবারও কমতে শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন