
নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ৮০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।
২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) অধিদপ্তর জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয় ৩ হাজার ৫২৫৮ জনের দেহে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৯ হাজার ৯০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১১ হাজার ২৮৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৬৩৬ জন।