News71.com
 Bangladesh
 28 Aug 21, 08:36 PM
 224           
 0
 28 Aug 21, 08:36 PM

দেশের নৌপথ নিরাপদ করতে হবে॥ জাপা চেয়ারম্যান জি এম কাদের

দেশের নৌপথ নিরাপদ করতে হবে॥ জাপা চেয়ারম্যান জি এম কাদের

নিউজ ডেস্কঃ ব্রাক্ষণবাড়িয়ার লইসকা বিলে নৌ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। শনিবার (২৮ আগস্ট) এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান। শোক বার্তায় জি এম কাদের বলেন, নৌ দুর্ঘটনা কমছেই না। প্রতিবছর নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, নৌপথ নিরাপদ করতে হবে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ব্রাক্ষণবাড়িয়ার লইসকা বিলে নৌ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন