News71.com
 Bangladesh
 29 Aug 21, 11:05 AM
 209           
 0
 29 Aug 21, 11:05 AM

১৬০ আফগান শিক্ষার্থীর সাথে কাবুল থেকে শিগগিরই ফিরবেন ১২ বাংলাদেশি॥ পররাষ্ট্রমন্ত্রী

১৬০ আফগান শিক্ষার্থীর সাথে কাবুল থেকে শিগগিরই ফিরবেন ১২ বাংলাদেশি॥ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ কাবুল থেকে খুব শিগগিরই ফিরছেন ১২ বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। শনিবার (২৮ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। ড. মোমেন জানান, ১২ বাংলাদেশিসহ আফগান শিক্ষার্থীরা রাজধানী কাবুলের মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। তারা একটি চার্টার্ড বিমানে খুব শিগগিরই দেশে ফিরবেন। এসব আফগান শিক্ষার্থী বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় সহজেই ফিরতে পারছেন না। কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রায় শতাধিক লোক মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন