News71.com
 Bangladesh
 29 Aug 21, 11:05 AM
 240           
 0
 29 Aug 21, 11:05 AM

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মৃত্যু॥ প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মৃত্যু॥ প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

নিউজ ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মৃত্যুবরন করেছেন। গতকাল শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পুরান ঢাকায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য গত ছয় মাস আগে বুলবুল চৌধুরীর ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। কিন্তু ক্যানসার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ে। ষাটের দশকে আবির্ভূত সৃজনশীল কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী কথাসাহিত্যে একেবারে নতুন আদলের সাহিত্যকর্ম নিয়ে প্রবেশ করেন বাউল স্বভাবী বলে পরিচিত গুণী কথাকার বুলবুল চৌধুরী। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘টুকা কাহিনী’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন