News71.com
 Bangladesh
 29 Aug 21, 07:02 PM
 216           
 0
 29 Aug 21, 07:02 PM

করোনা আপডেট॥ দেশে আরও ৮৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯৪৮ জন

করোনা আপডেট॥ দেশে আরও ৮৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯৪৮ জন

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৪৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন