News71.com
 Bangladesh
 29 Aug 21, 07:02 PM
 210           
 0
 29 Aug 21, 07:02 PM

করোনা প্রভাব॥ জন্মাষ্টমীতে কোন প্রকার শোভাযাত্রা না করতে নির্দেশনা

করোনা প্রভাব॥ জন্মাষ্টমীতে কোন প্রকার শোভাযাত্রা না করতে নির্দেশনা

নিউজ ডেস্কঃ জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার শোভাযাত্রা, র‌্যালি, মিছিল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জন্মাষ্টমীর সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালন করতে অনুরোধ জানানো হয়েছে। আজ রোববার (২৯ আগস্ট) ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধি-নিষেধ বহাল থাকবে। ‘একই সাথে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার শোভাযাত্রা, র‌্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক পালনীয় সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।’ সোমবার (৩০ আগস্ট) দেশে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী পালিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন