News71.com
 Bangladesh
 30 Aug 21, 11:44 AM
 523           
 0
 30 Aug 21, 11:44 AM

মুক্তিযুদ্ধের স্মৃতি স্বরূপ কলকাতার থিয়েটার রোডের বাড়িটি চায় বাংলাদেশ॥

মুক্তিযুদ্ধের স্মৃতি স্বরূপ কলকাতার থিয়েটার রোডের বাড়িটি চায় বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের সময় কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটিতে ছিল মুজিবনগর সরকারের কার্যালয়। সংরক্ষণের জন্য এ বাড়িটি ভারতের কাছে চেয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার (২৯ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর কাছে দাবি জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের স্মৃতিবিজড়িত কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, মুজিবনগরে স্বাধীনতা সড়ক নির্মাণ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়। মন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী ভারতের মিত্রবাহিনীর কিছু সদস্যকে বাংলাদেশ সরকার সম্মাননা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বাকি সদস্যদের সম্মাননা দেওয়ার সময় ঠিক করতে হাইকমিশনারকে অনুরোধ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন