News71.com
 Bangladesh
 01 Sep 21, 12:16 AM
 161           
 0
 01 Sep 21, 12:16 AM

করোনা আপডেট॥ দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৬ জন, নতুন শনাক্ত ৩৩৫৭ জন

করোনা আপডেট॥ দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৬ জন, নতুন শনাক্ত ৩৩৫৭ জন

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৮৬। জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩৫৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১৮ জনে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। এর আগে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৩ হাজার ৭২৪ জনের দেহে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৭ হাজার ৫১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৮৭৩ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লাখ ২৩ হাজার ১৭৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৬০১ জন। এর আগে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৭ হাজার ৪২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন