News71.com
 Bangladesh
 02 Sep 21, 12:09 AM
 185           
 0
 02 Sep 21, 12:09 AM

ডেঙ্গু নিয়ে আরও ২৯৫ জন হাসপাতালে ভর্তি॥

ডেঙ্গু নিয়ে আরও ২৯৫ জন হাসপাতালে ভর্তি॥

নিউজ ডেস্কঃ এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৫ জন ভর্তি হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৯৫ জন। এর মধ্যে ঢাকাতেই ২৫০ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ১৪১ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১০ হাজার ৬৫১ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৪৪৭ জন। এযাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যুর হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন