News71.com
 Bangladesh
 02 Sep 21, 12:10 AM
 478           
 0
 02 Sep 21, 12:10 AM

পদ্মায় ট্রলারডুবি॥ নিখোঁজ এক শিক্ষকের মরদেহ উদ্ধার

পদ্মায় ট্রলারডুবি॥ নিখোঁজ এক শিক্ষকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ ফরিদপুরের পদ্মায় ট্রলার ডুবির ঘটনার নিখোঁজের ৮ দিন পর স্কুল শিক্ষক আজমল হোসেনের (৪৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, এস. আই নজরুলের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছেন। মরদেহটি কারা উদ্ধার করেছে সেটা ঘটনাস্থলে যাওয়ার পর জানা যাবে। প্রসঙ্গত, ফরিদপুর শহর থেকে গত বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে ফেরার পথে নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক পাড়ে ওঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন