News71.com
 Bangladesh
 02 Sep 21, 12:11 AM
 238           
 0
 02 Sep 21, 12:11 AM

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৯, শনাক্ত ৩০৬২

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৯, শনাক্ত ৩০৬২

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৭৯। জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ তিন হাজার ৬৮০ জন। মৃত ৭৯ জনের মধ্যে পুরুষ ৪৩ জন ও ৩৬ জন নারী বুধবার ( ১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯১ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৭টি, জিন এক্সপার্ট ৫৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৬০০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৯হাজার ৬১৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ শতাংশ ২৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন