
নিউজ ডেস্কঃ প্রতিমাসে এক কোটি ডোজেরও বেশি করোনা ভাইরাসের টিকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এক কোটি ১৮ লাখ ৯৬ হাজার ৩৪৩ ডোজ টিকা মজুদ রয়েছে, ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাওয়া যাবে বলেও তিনি জানান। বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এ প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্ন উত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
প্রশ্ন উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এ পর্যন্ত এক কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে প্রথম ডোজ এবং ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জনকে দ্বিতীয় ডোটসহ দুই কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোট টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। মজুদ রয়েছে এক কোটি ১৮ লাখ ৯৬ হাজার ৩৪৩ ডোজ। টিকা সংগ্রহ এবং বিনামূল্যে প্রদান কাজ চলমান রয়েছে। প্রতিমাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনোফার্মা হতে পাওয়া সিডিউল অনুযায়ী অক্টোবর মাস থেকে প্রতিমাসে দুই কোটি হিসেবে ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাওয়া যাবে। টিকা সংগ্রহে বিশ্বের সব উৎপানকারী সংস্তার সঙ্গে সরকার যোগাযোগ রেখেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা সংগ্রহে আমরা বিশ্বের সব উৎপাদনকারী সংস্থার সাথেই আমরা যোগাযোগ স্থাপন করেছি। এর মধ্যে কেবল ভারতের সিরাম ইনিস্টিটিটিউ থেকে সাড়া পাই এবং অগ্রিম টাকা দিয়ে তিন কোটি ডোজ টিকা সংগ্রহের চুক্তি করি। অন্যান্য উৎপাদনকারী সংস্থা হতে টিকা পাওয়ার কোনো সাড়া পাওয়া যানি। পরবর্তীতে কেবল চীনের সিনোফার্মা ও রাশিয়ার স্পুটনিক-ভি থেকে সাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্যোগ গ্রহণ করি। এর মধ্যে সিনোফার্মার সঙ্গে চুক্তি হয়েছে এবং স্থানীয়ভাবে উৎপাদনের জন্য সমাঝোতা চুক্তিও হয়েছে।