News71.com
 Bangladesh
 03 Sep 21, 12:45 PM
 180           
 0
 03 Sep 21, 12:45 PM

প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে এমন হাসপাতাল হতে দেব না॥ ড. অনুপম সেন

প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে এমন হাসপাতাল হতে দেব না॥ ড. অনুপম সেন

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, সিআরবি সিআরবিই থাকবে। সিআরবিকে আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রাণের ফুসফুস সিআরবিতে কোনো বাণিজ্যিক স্থাপনা হতে দেব না। এখানে এমন হাসপাতাল করতে চাইছে তারা, যেখানে আমার খেটে খাওয়া শ্রমিক শ্রেণি মেহনতি মানুষ চিকিৎসার সুযোগ পাবে না। তারা এমন হাসপাতাল করতে চাইছে, যেখানে মৃতদেহ আটকে রেখে ১০ লাখ ২০ লাখ টাকা আদায় করা যায়, আর এই শ্রমিক শ্রেণিকে পড়ে থাকতে হয় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেঝেতে। প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে আমরা এমন হাসপাতাল হতে দেব না। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিআরবি রক্ষার আন্দোলনে নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন