News71.com
 Bangladesh
 03 Sep 21, 12:50 PM
 231           
 0
 03 Sep 21, 12:50 PM

‘ক্লিন ফিড’ ছাড়া চলবে না কোন বিদেশি চ্যানেল॥তথ্যমন্ত্রী

‘ক্লিন ফিড’ ছাড়া চলবে না কোন বিদেশি চ্যানেল॥তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বরের পর দেশে কোনো অবস্থাতেই ‘ক্লিন ফিড’ (বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান) ছাড়া বিদেশি চ্যানেল চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটর, আকাশ, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, দেশে যেসব বিদেশি চ্যানেল আছে আইন অনুযায়ী তারা ক্লিন ফিড চালাতে বাধ্য। কিন্তু তাগাদা দেওয়া সত্ত্বেও এসব চ্যানেল ক্লিন ফিড করে পাঠাচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি ৩০ সেপ্টেম্বরের পরে দেশে কোনো অবস্থাতেই ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলকে চালাতে দিতে পারি না। এরপর আইন প্রয়োগ করা হবে। আইন অনুযায়ী ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল আমাদের এখানে সম্প্রচার করতে পারে না। এছাড়া ক্যাবল অপারেটররা অনেক সময় সিনেমা দেখায়, বিজ্ঞাপন দেখায়, অনুষ্ঠান দেখায়। এগুলো আইনের ব্যত্যয়—আমরা সেগুলোর ব্যাপারেও এনফোর্সমেন্টে যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন