
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের স্পাইক প্রোটিনে তেমন কোনো পরিবর্তন না হওয়ায় দুই ডোজ টিকা গ্রহণকারীরা অনেকটা নিরাপদ। এমনকি নতুন কোনো ভ্যারিয়েন্ট না আসায় দুইডোজ টিকা গ্রহনকারিদের উপর বিদ্যমান আলফা, বেটা ও ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়াবহ সংক্রমণ বিস্তারেও কোনো ভূমিকা রাখতে পারবে না। ৩০০ পজিটিভ নমুনার স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিং ও মিউটেশন করে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভাসুরর গবেষক দল। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) গবেষণা দলের করা পর্যালোচনায় ৩০০ করোনা পজিটিভ নমুনার স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিং এবং মিউটেশন বিশ্লেষণ করে। ব্রিটিশ ভ্যারিয়েন্ট আলফা, দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট বেটা এবং ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার বাইরে নতুন কোনো ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি। এমনকি স্থানীয়ভাবেও নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়নি বলে জানায় গবেষক দলটি।