News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:39 PM
 521           
 0
 04 Sep 21, 11:39 PM

এডিস মশার লার্ভা॥ ওয়াসার নির্বাহী প্রকৌশলীর নামে মামলা

এডিস মশার লার্ভা॥ ওয়াসার নির্বাহী প্রকৌশলীর নামে মামলা

নিউজ ডেস্কঃ এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা ওয়াসার মিরপুর-১ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। কার্যালয়ের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন স্থানে লার্ভা পাওয়ায় এই মামলার নির্দেশনা দেন আতিক। শনিবার (৪ সেপ্টেম্বর) মশক নিধনে রাজধানীর মিরপুর এলাকায় এক অভিযানে গিয়ে ওয়াসার ওই কার্যালয়ে এমন পরিবেশ দেখেন মেয়র আতিক। এ সময় সাংবাদিকদের ব্রিফিংকালে আতিক বলেন, ওয়াসার মতো একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিসের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন জায়গায় অসংখ্য লার্ভা দৃশ্যমান থাকায় এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। জরিমানাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন