News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:40 PM
 180           
 0
 04 Sep 21, 11:40 PM

ভারত সফরে গেলেন সেনাপ্রধান সফিউদ্দিন আহম্নেদ॥  

ভারত সফরে গেলেন সেনাপ্রধান সফিউদ্দিন আহম্নেদ॥   

নিউজ ডেস্কঃ তিন দিনের সরকারি সফরে ভারত গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আইএসপিআর জানায়, শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে ভারত সফরে যান সেনাপ্রধান। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। এই সাক্ষাৎকালে তিনি দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এ সময় তিনি ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা ও ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন। এছাড়া সফরকালে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন