News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:40 PM
 227           
 0
 04 Sep 21, 11:40 PM

লালমনিরহাটের কালীগঞ্জে পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু॥

লালমনিরহাটের কালীগঞ্জে পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- একই গ্রামের মিঠু রহমানের ছেলে সিয়াম (১৫) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৩)। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রজেক্টে গোসল করতে নামে চার কিশোর। এ সময় পানিতে ডুবে যায় তারা। পরে দু’জন উঠতে পারলেও সিয়াম ও মাহিম নিখোঁজ হয়। টের পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন