News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:41 PM
 468           
 0
 04 Sep 21, 11:41 PM

সিংগাইরে বজ্রপাতে ২ জনের মৃত্যু॥

সিংগাইরে বজ্রপাতে ২ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে ওই ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের শাহিন (৪২) ও মো. রুবেল হোসেন (৪০)। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন