News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:42 PM
 404           
 0
 04 Sep 21, 11:42 PM

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনা॥ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনা॥ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্কঃ নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কালুর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার। নিহতরা হলেন- শিবপুরের চৈতন্যা এলাকায় সবিকুল ইসলামের ছেলে ফরহাদ ভুঁইয়া (১৮) ও একই এলাকার দেলোয়ার ভুঁইয়ার ছেলে শাকিল মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯ টার দিকে মোটরসাইকেলে করে ফরহাদ ও শাকিল ঢাকা-সিলেট মহাসড়ক ধরে শিবপুরের ইটাখোলার দিক থেকে চৈতন্যের দিকে যাচ্ছিল। এসময় তাদের মোটরসাইকেলটি চৈতন্য বাসস্ট্যান্ডের আগে সৃষ্টিগড় কালুর বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় দুই জন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন