News71.com
 Bangladesh
 06 Sep 21, 10:54 PM
 187           
 0
 06 Sep 21, 10:54 PM

বিশেষ ফ্লাইটে চীনে ফিরতে চান আটকে পড়া শিক্ষার্থীরা॥

বিশেষ ফ্লাইটে চীনে ফিরতে চান আটকে পড়া শিক্ষার্থীরা॥

নিউজ ডেস্কঃ দেশে এসে আটকে পড়া চীনে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশেষ ফ্লাইটের মাধ্যমে চীনে ফিরে যেতে চান। রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভয়েস অব বাংলাদেশি স্টুডেন্টস ইন চায়না’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। শিক্ষার্থীদের পক্ষে ফজলে রাব্বি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির ফলে প্রায় ছয় হাজারের মতো শিক্ষার্থী শীতকালীন অবকাশের সময় এবং পরবর্তীতে মহামারি ছড়িয়ে পড়লে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অনেকের ব্যক্তি উদ্যোগে দেশে ফিরে আসেন।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেড় বছর কেটে গেলেও আজ পর্যন্ত আমাদের ফিরে যাওয়া হয়নি এবং আমাদের ফিরে যাওয়ার জন্য কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় নয় হাজারের মতো চীনে অধ্যয়নরত শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন। প্রায় ছয় হাজারের মতো শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে চীনের তৈরিকৃত সিনোফার্মের টিকা নিয়েছেন এবং বাকি শিক্ষার্থীরাও খুব শিগগিরই টিকার আওতায় চলে আসবেন বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন