News71.com
 Bangladesh
 08 Sep 21, 11:52 PM
 440           
 0
 08 Sep 21, 11:52 PM

সব বিভাগেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে॥  

সব বিভাগেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে॥   

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। সেই সঙ্গে রয়েছে সব বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আভাস।আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমী অক্ষের সঙ্গে মিলেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন বর্তমান অবস্থায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় ঢাকায় দক্ষিণপূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কি.মি.। শুক্রবার (১০ সেপ্টেম্বর) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। বর্ধিত পাঁচদিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন