News71.com
 Bangladesh
 09 Sep 21, 11:59 PM
 347           
 0
 09 Sep 21, 11:59 PM

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ॥

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ॥

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষ্যে নির্বাচনী ইশতেহার আপডেট করতে উপ-কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদিকদের একথা জানান। নির্বাচন ঘনিয়ে আসায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্ত বাড়ছে বলেও সভায় সকলকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলেও ওবায়দুল কাদের জানান। ওবায়দুল কাদের বলেন, সকাল সাড়ে ১০টা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত লম্বা বৈঠক হয়েছে। এতে ফোকাসটা ছিল সাংগঠনিক এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতির বিষয়। নির্বাচনের প্রস্তুতির লক্ষে্য আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন বিভাগকে সেমিনারের মাধ্যমে যেমন স্বাস্থ্য, শিক্ষা এগুলোর সেমিনারের মাধ্যমে আমাদের পরবর্তী যে নির্বাচনী ইশতেহার হবে, সেই ইশতেহারে যে বিষয়গুলো থাকবে সেগুলো আপডেট করার জন্য উপকমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। উপকমিটির কয়েকজন সদস্য সচিবের বক্তব্যও শুনেছেন দলের সভাপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন