News71.com
 Bangladesh
 10 Sep 21, 12:05 AM
 242           
 0
 10 Sep 21, 12:05 AM

অবশেষে চালু হলো রামেক হাসপাতালের সেই কার্ডিয়াক অ্যাম্বুলেন্স॥

অবশেষে চালু হলো রামেক হাসপাতালের সেই কার্ডিয়াক অ্যাম্বুলেন্স॥

নিউজ ডেস্কঃ অবশেষে চালু হলো রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউর সুবিধা সম্বলিত অত্যাধুনিক কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। এটি বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রোগী নিয়ে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। আর এরমধ্যে দিয়েই অ্যাম্বুলেন্সটি প্রথম কোনো রোগী পরিবহন করা হচ্ছে। দুপুরে রামেক হাসপাতাল থেকে এ অ্যাম্বুলেন্সটি একজন রোগী নিয়ে রওয়ানা হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৮৫৫ টাকা দামের অ্যাম্বুলেন্সটি ২০১৯ সালের ৬ মে হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু এটি পরিচালনার মতো দক্ষ জনবল ছিল না। বিষয়টি জানিয়ে অনেকদিন আগেই মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। অবশেষে জটিলতা কাটিয়ে অত্যাধুনিক এ অ্যাম্বুলেন্সটি আজ চালু করা হলো। এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে দুই বছর ধরে পড়েছিল অত্যাধুনিক কার্ডিয়াক এ অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটিতে রয়েছে হৃদরোগ রোগীদের চিকিৎসার জন্য সব আধুনিক ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) অ্যাম্বুলেন্সটির ভেতরে উন্নত প্রযুক্তির ইসিজি মেশিন, সিরিঞ্জ পাম্প, ভ্যান্টিলেটর মেশিন, সাকার মেশিন, মনিটর, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অক্সিজেন সিলিন্ডারসহ জীবনরক্ষাকারী বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন