News71.com
 Bangladesh
 10 Sep 21, 09:52 PM
 207           
 0
 10 Sep 21, 09:52 PM

আরও ২৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥  

আরও ২৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥   

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৪৮ জন। এর মধ্যে ঢাকাতেই ২১৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছে ২৪ জন। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮০ জন রোগী ভর্তি রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ২৫৫ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ৯৮০ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন