News71.com
 Bangladesh
 12 Sep 21, 11:23 PM
 215           
 0
 12 Sep 21, 11:23 PM

জেড আকৃতির আসন বিন্যাসে প্রথম দিনে ক্লাস করলো শিক্ষার্থীরা॥

জেড আকৃতির আসন বিন্যাসে প্রথম দিনে ক্লাস করলো শিক্ষার্থীরা॥

নিউজ ডেস্কঃ সরকার ঘোষিত সকল নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের ন্যায় বরিশালেও দীর্ঘ ১৭ মাস পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি কলেজগুলোতে রোববার (১২ সেপ্টেম্বর) ক্লাশের কার্যক্রম পরিচালিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, ক্লাশে আজ মুলত শিক্ষার্থীদের মহামারি করোনাকালে বিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, হাতধোয়াসহ বিভিন্ন বিষয়ে অবগত করা হয়েছে। এরপর পাঠ্যপুস্তক ধরে নির্ধারিত বিষয়ে পাঠদান করা হয়েছে।

বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দায় অবস্থিত এস এ সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজা আক্তার লুনা বলেন, খোলার নির্দেশনা পাওয়ার পরপরই বিদ্যালয় ভবন ও প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। টেবিল-চেয়ার ধোয়া-মোছার পাশাপাশি ফ্লোর জীবাণুমুক্ত করাও বিদ্যালয়ের আশপাশে মশার ওষুধ ছিটানো হয়। সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশের আগে মাস্ক ব্যবহার যেমন নিশ্চিত করা হয়, তেমনি ক্লাশরুমে প্রবেশের আগে সকলের হাত সাবান দিয়ে ধোয়া ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। তিনি আরো বলেন, আজ প্রথম দিনে তৃতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাশ নেওয়া হয়েছে। প্রথমদিনে শতভাগ না হলেও উপস্থিতির সংখ্যা অনেকটাই আশানুরুপ। সময়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষার্থীরাই আশাকরি বিদ্যালয়ে আসতে শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন