News71.com
 Bangladesh
 12 Sep 21, 11:30 PM
 224           
 0
 12 Sep 21, 11:30 PM

পদ্মার পাড়েই নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম॥

পদ্মার পাড়েই নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম॥

নিউজ ডেস্কঃ দেশে নির্মিত হতে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীর পাড়ঘেঁষে নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, এক সপ্তাহের মধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক মানিকগঞ্জে নির্মিত হতে যাচ্ছে ক্রিকেট স্টেডিয়ামটি। বছর দুয়েক ধরেই অনানুষ্ঠানিকভাবে চলছিল এ বিষয়ে আলোচনা। শনিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রস্তাবিত জায়গা পরিদর্শনের মাধ্যমে শুরু হলো এর আনুষ্ঠানিকতা। মানিকগঞ্জ-পাটুরিয়া ফেরিঘাটের ডান দিকে পদ্মা রিভারভিউ রিসোর্টের পেছনের একটি জমি বাছাই করা হয়েছে স্টেডিয়াম বানানোর জন্য। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা হবে স্টেডিয়ামটির।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মানিকগঞ্জে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির ব্যাপারে। সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। আগেই শুরু হয়েছিল, মাঝে করোনার জন্য থেমে যায়। ফিজিক্যালি পরিদর্শনের পর টেকনিক্যাল টিমের কাজ শুরু হবে শিগগির। এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য ওয়ার্ক অর্ডার দিতে পারব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন