News71.com
 Bangladesh
 13 Sep 21, 10:22 PM
 509           
 0
 13 Sep 21, 10:22 PM

বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা॥কৃষিমন্ত্রী

বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা॥কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, যারা আওয়ামী লীগ করেও নৌকার প্রার্থীদের হারানোর চেষ্টায় বিদ্রোহী প্রার্থী হবেন, তারা কোনোদিন আমাদের সমর্থন পাবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালি গ্রামে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।


আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দুর্যোগজনিত সংকট মোকাবিলা করে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রেখে আমরা অচিরেই কৃষিপণ্য রফতানি করব। বাংলাদেশ কৃষিতে বহুদূর এগিয়েছে। এখন মাঠ ঘাট কৃষি সম্পদে ভরে উঠেছে। পুষ্টি নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ এবং সংরক্ষণ উপযোগী করে তুলতে হবে। দেশে দানাদার খাদ্য উদ্বৃত্ত রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময় আমাদের দেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। এখন আমরা খাদ্যে উদ্বৃত্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন