News71.com
 Bangladesh
 13 Sep 21, 10:23 PM
 218           
 0
 13 Sep 21, 10:23 PM

ভারত থেকে এলো উপহারের আরও ২৯ অ্যাম্বুলেন্স॥  

ভারত থেকে এলো উপহারের আরও ২৯ অ্যাম্বুলেন্স॥   

নিউজ ডেস্কঃ বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকারের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চতুর্থ চালানে আরও ২৯টি অ্যাম্বুলেন্স এসেছে বাংলাদেশে। রোববার ( ১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরের টার্মিনালে প্রবেশ করে। এর আগে গত ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি এবং ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে চার চালানে ১০০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এলো।বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ আসেন। সে সময় দেশে স্বাস্থ্য সেবা উন্নয়ন এবং চলমান করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। অ্যাম্বুলেন্স আমদানি কারকের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছে সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। গত ২১ মার্চ একটি অ্যাম্বুলেন্স আসে বাংলাদেশে। এনিয়ে চার চালানে আসলো ১০০টি অ্যাম্বুলেন্স। আগামী মাসে বাকি ৯টি অ্যাম্বুলেন্স দেশে আসবে। বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, উপহারের অ্যাম্বুলেন্স শুল্ক মুক্ত সুবিধায় কাস্টমস থেকে খালাস দেওয়া হচ্ছে। দ্রুত যাতে ছাড় হয় সেজন্য বিশেষ টিম গুরুত্বের সঙ্গে কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন