News71.com
 Bangladesh
 15 Sep 21, 07:02 PM
 209           
 0
 15 Sep 21, 07:02 PM

যশোরের পর এবার সৈয়দপুর থেকে কক্সবাজার সরাসরি ফ্লাইট॥  

যশোরের পর এবার সৈয়দপুর থেকে কক্সবাজার সরাসরি ফ্লাইট॥   

নিউজ ডেস্কঃ সীমান্ত জেলা যশোরের পর আগামী অক্টোবর মাস থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকেও কক্সবাজারে সরাসরি চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস। এটি চালু হলে বৃহত্তর রংপুর বিভাগের আট জেলার মানুষ-পর্যটক কক্সবাজারে সরাসরি প্লেনে যাওয়া আসা করতে পারবেন। সপ্তাহে তিন দিন চলবে এই ফ্লাইট। যাত্রীর চাপ থাকলে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসন চত্বরে ফিতা কেটে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর জেলা শহরে প্লেনের যাত্রীদের আনা নেওয়ার শাটল সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মানবসম্পদ বিভাগের পরিচালক ও প্রশাসন (যুগ্ম সচিব) জিয়া উদ্দীন আহমেদ জানান, উত্তরবঙ্গের সঙ্গে পর্যটন (সমুদ্র সৈকত) শহর কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহ প্রকাশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। সভায় জানানো হয়, সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরের যাত্রীদের জন্য বিনামূল্যে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোস্টারে এই শাটল সার্ভিসের সেবা দেওয়া হবে। এ সেবার মাধ্যমে প্লেনের যাত্রীরা ঢাকা থেকে এসে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহরে যেতে পারবেন। এছাড়া রংপুর ও দিনাজপুর শহর থেকে ঢাকার যাত্রীরা ফ্লাইট ধরতে ওই বাসে সৈয়দপুর বিমানবন্দরে আসতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন