News71.com
 Bangladesh
 15 Sep 21, 07:04 PM
 211           
 0
 15 Sep 21, 07:04 PM

ইনস্টিটিউটে পরিনত হচ্ছে ঢাকা শিশু হাসপাতাল॥ জাতীয় সংসদে বিল পাশ

ইনস্টিটিউটে পরিনত হচ্ছে ঢাকা শিশু হাসপাতাল॥ জাতীয় সংসদে বিল পাশ

নিউজ ডেস্কঃ ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তর করতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন ও উন্নত সেবা নিশ্চিত করতে এবং গবেষণা ও উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণে এ বিলটি পাস করা হয়। বুধবার (১৫ সেপ্টেস্বর) জাতীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

এর আগে গত ২৮ জুন বিলটি সংসদে ঊত্থাপন হয়। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর পর বিলটি পাসের জন্য সংসদে উপস্তাপিত হয়। বিলে বলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার পর ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এই আইনের অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে। শিশুদের শারীরিক ও মানসিক সেবা নিশ্চিতকরণ ও মানোন্নয়ের উদ্দেশ্যে সংবিধিবদ্ধ একটি হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করবে। এখানে গবেষণাসহ সব রকমের লেখাপড়া হবে। শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নে বিভিন্ন ধরনের পরীক্ষাগার, ব্যায়ামাগার ও শিশুকর্নার থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন