News71.com
 Bangladesh
 15 Sep 21, 07:11 PM
 321           
 0
 15 Sep 21, 07:11 PM

সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত॥

সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত॥

নিউজ ডেস্কঃ নিম্নচাপ স্থলভাগে ওঠে গিয়ে দুর্বল হয়ে পড়ায় শান্ত হয়ে এসেছে সাগর। ফলে নামিয়ে ফেলা হয়েছে সব সমুদ্রবন্দর থেকে সতর্কতা সংকেত। রোববার (১২ সেপ্টেম্বর) সৃষ্টি হওয়া লঘুচাপটি সোমবার (১৩ সেপ্টেম্বর) গভীর নিম্নচাপে পরিণত হলে সাগর বিক্ষুদ্ধ হয়ে ওঠে। ফলে দেখা দেয় জলোচ্ছ্বাস ও ঝড়ের শঙ্কা। তাই সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উড়িষ্যা-ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বুধবার (১৫ সেপ্টেবর) সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন