
নিউজ ডেস্কঃ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি শিক্ষা অতীব জরুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কুদরত ই খুদা শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশকে প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ করার স্বপ্ন দেখেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শিক্ষার অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ শিক্ষক মিলনায়তনে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের সভাপতিত্বে ও শিক্ষা বোর্ডের উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। সভায় বক্তারা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক সততার সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।