News71.com
 Bangladesh
 16 Sep 21, 06:35 PM
 238           
 0
 16 Sep 21, 06:35 PM

ছিনতাইকারী আটকাতে গিয়ে আহত দিনমজুরের মৃত্য॥

ছিনতাইকারী আটকাতে গিয়ে আহত দিনমজুরের মৃত্য॥

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদী সংলগ্ন বালুঘাট এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত আলমগীর হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন জামাই বাবুল শেখ। তিনি জানান, ভোরে ছিনতাইকারীদের ধরতে গিয়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হন আলমগীর। পরে তাকে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আলমগীরের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।এর আগে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড বালুরঘাট এলাকায় ছুরিকাঘাতে দিনমজুর আলমগীর ও আনোয়ার হোসেন (৩৮) আহত হন।

স্বজনরা জানায়, আলমগীরের বাড়ি শরিয়তপুর পালং উপজেলার ছোট বিনদপুর গ্রামে। তার বাবার নাম আবুল হাসেম ব্যাপারী। তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। পরিবার গ্রামে থাকলেও সে জিনজিরাতে থাকে। আনোয়ারও জিনজিরাতে থাকে। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মো. হানিফ ও মাহবুল খান জানান, দিনমজুর হিসেবে মিটফোর্ড হাসপাতার সংলগ্ন বালুরঘাটে ট্রাক থেকে ভাঙাড়ি মালামাল নামানোর কাজ করে তারা। ভোরে যখন ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করছিল তখন এক ব্যক্তি দৌঁড়ে তাদের কাছে এসে জানায়, ছিনতাইকারীরা তার বিদেশ যাবার কাগজপত্র, মোবাইল ও টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে গেছে। আলমগীর ও আনোয়ার দৌঁড়ে ছিনতাইকারীদের পিছু নিলে ছিনতাইকারীরা তাদের দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন