News71.com
 Bangladesh
 16 Sep 21, 06:38 PM
 315           
 0
 16 Sep 21, 06:38 PM

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু॥

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসু নিলফামারী সদর উপজেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া নিরাপত্তাকর্মী নাহিদ হাসান জানান, আফতাবনগরের এইচ ব্লকে নির্মাণাধীন একটি ভবনে রড মিস্ত্রির কাজ করতেন হাসু। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি ওই ভবন কাজ করে আসছিল। আজকে কাজ করার একপর্যায়ে ভবন থেকে পড়ে যান হাসু। তাৎক্ষণিকভাবে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন