News71.com
 Bangladesh
 17 Sep 21, 10:49 AM
 456           
 0
 17 Sep 21, 10:49 AM

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় পরিচালিত রাষ্ট্র॥ ঢাকা দক্ষিন জেলা আ’ লীগ সাধারন সম্পাদক

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় পরিচালিত রাষ্ট্র॥ ঢাকা দক্ষিন জেলা আ’ লীগ সাধারন সম্পাদক

নিউজ ডেস্কঃ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার ভাবধারায় পরিচালিত রাষ্ট্র। সেই ধারাবাহিকতা রক্ষা করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় মানবকল্যাণমূলক কাজে সব সম্প্রদায়কে একত্রিত করে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রয়াসে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমরা যারা তৃণমূল পর্যায়ে নেতা-কর্মী আছি সবসময় সব সম্প্রদায়ের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের জন্য কাজ করে যাচ্ছি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ রঞ্জন দাশ গুপ্তের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন চন্দন দস্তিদার। দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব সঞ্জয় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলানিউজের ডেপুটি এডিটর ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেরাশীষ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ। বিশেষ বক্তা ছিলেন দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার প্রীতম দাশ, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার রাহুল দাশ নয়ন, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য উৎপল সেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন