News71.com
 Bangladesh
 17 Sep 21, 10:50 AM
 211           
 0
 17 Sep 21, 10:50 AM

১০ লাখ টাকাসহ ক্লিফটন গ্রুপের পিয়ন ও তার সহযোগী আটক॥

১০ লাখ টাকাসহ ক্লিফটন গ্রুপের পিয়ন ও তার সহযোগী আটক॥

নিউজ ডেস্কঃ ক্লিফটন গ্রুপের আত্মসাৎ হওয়া ১০ লাখ টাকাসহ পিয়ন রিপন ও তার বন্ধু রেল কর্মচারী সেলিমকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতেএ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। চার দিন আগে ক্লিফটন গ্রুপের ওই কর্মচারীকে গ্রেফতারের পর গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তার বন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন- আব্দুর রহিম রিপন (৩১) এবং মো. সেলিম (৩৫)। এদের মধ্যে রিপন নগরের জুবিলি রোডে ক্লিফটন গ্রুপের প্রধান কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটে। বাসা চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মতিয়ার পুল এলাকায়। সেলিমের বাসা নগরের টাইগার পাস রেলওয়ে কলোনিতে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, পিয়ন আব্দুল রহিম ওরফে রিপন গত ১২ ও ১৩ সেপ্টেম্বর আত্মগোপনে চলে যায়। একপর্যায়ে রিপন নিজেই তার বাসায় গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে এবং শারীরিকভাবে অসুস্থ ও মাথায় আঘাত পাওয়ার অভিনয় করেন। তার এ অবস্থা দেখে পরিবারের লোকজন রিপনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে ভর্তি করাতে বলা হলে রিপনের পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। পুলিশ চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন রিপনের শারীরিক অবস্থা ভালো। পরে হাসপাতাল থেকে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে রিপন জানায়, ১২ সেপ্টেম্বর ১০ লাখ টাকা উত্তোলনের পর তা জমা দিতে তিনি নূপুর মার্কেটস্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যান। নূপুর মার্কেটের সামনে ডিবি পরিচয়ধারী ২ জন ব্যক্তি তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন