News71.com
 Bangladesh
 17 Sep 21, 12:43 PM
 239           
 0
 17 Sep 21, 12:43 PM

ভারত থেকে বাংলাদেশে ফিরতে আর এনওসির প্রয়োজন নেই॥

ভারত থেকে বাংলাদেশে ফিরতে আর এনওসির প্রয়োজন নেই॥

নিউজ ডেস্কঃ এখন থেকে ভারত থেকে ফিরতে বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে না। এছাড়া যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম রয়েছে, তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশ-ভারত সীমান্তের ছয়টি স্থলবন্দর ১৬ সেপ্টেম্বর থেকে চালু হবে। এই ছয়টি সীমান্ত হলো- বেনাপোল, আখাউড়া, সোনামসজিদ, হিলি, দর্শনা এবং বুড়িমারী। এছাড়া শেওলা, তামাবিল, ভোমরা, বিরল এবং বাংলাবান্ধা সীমান্ত আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চালু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন