News71.com
 Bangladesh
 17 Sep 21, 06:25 PM
 223           
 0
 17 Sep 21, 06:25 PM

জামালপুরে নিখোঁজ সেই তিন ছাত্রী ঢাকায় উদ্ধার॥

জামালপুরে নিখোঁজ সেই তিন ছাত্রী ঢাকায় উদ্ধার॥

নিউজ ডেস্কঃ নিখোঁজের পাঁচ দিন পর জামালপুরের ইসলামপুর উপজেলার দারুত তাকওয়া মহিলা কওমি মাদ্রাসার তিন ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে ইসলামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২ টায় ঢাকার মুগদার একটি বস্তিতে অভিযান চালিয়ে এক রিকশাচালকের ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো- ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার, গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা এবং সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু।

জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া জানান, মাদ্রাসা থেকে পালানোর পর রোববার ভোরে ইসলামপুর স্টেশন থেকে ট্রেনে উঠে ঢাকায় যায় মাদ্রাসার ওই তিন ছাত্রী। কমলাপুর রেলস্টেশন থেকে রিকশায় উঠে তিন ছাত্রী। স্টেশন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে রিকশাচালককে শনাক্তের পর মুগদা থানার মানদা এলাকার একটি বস্তিতে অভিযান পরিচালনা করে ইসলামপুর থানা পুলিশ। পরে এক রিকশাচালকের বাড়ি থেকে বৃহস্পতিবার ওই তিন ছাত্রীকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, গেল ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন ভোরে ফজরের নামাজের সময় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার এলাকার দারুত তাক্বওয়া মহিলা কাওমি মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় তিন ছাত্রী। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর সকালে অভিভাবকদের উপস্থিতিতে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মাদ্রাসাটির মোহতামিম মো. আসাদুজ্জামান সিদ্দিকী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন