News71.com
 Bangladesh
 17 Sep 21, 10:24 PM
 421           
 0
 17 Sep 21, 10:24 PM

অভয়নগরে ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার॥

অভয়নগরে ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার॥

নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলায় বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশ থেকে ৩০টি বোমা উদ্ধার করেছে র‌্যাব-৬। এ সময় বোমা তৈরির কাজে ব্যবহৃত দেড় কেজি গান পাউডারও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশের একটি ডোবা থেকে বোমাগুলো উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। র‌্যাবের বোমা ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে।

অভিযান শেষে বিকেলে ঘটনাস্থলে প্রেস বিফিং করেন র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহম্মেদ। তিনি বলেন, বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটনোর উদ্দেশ্যে শক্তিশালী ৩০টি বোমা তৈরি করেছিলেন বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পা। র‌্যাব কর্মকর্তা আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর নিজ ঘরে বোমা তৈরিকালে বিস্ফোরণে বোমা কারিগর শপ্পা আহত হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন