News71.com
 Bangladesh
 17 Sep 21, 10:24 PM
 224           
 0
 17 Sep 21, 10:24 PM

কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ আটক ২॥

কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ আটক ২॥

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর)) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প। আটকরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার গাববাড়ীয়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. আব্বাছ হাওলাদার (৩২) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. সুজন (৩৮)।

তারা উভয়েই ঢাকা শহরের পূর্ব বাড্ডা ও মেরুল বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ভৈরব উপজেলায় মিন্টু মিয়ার ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ঢাকাগামী লেনে একটি পিকআপভ্যানে তল্লাশি করে ১০ কেজি গাঁজা জব্দসহ মাদকবিক্রেতা আব্বাছ ও সুজনকে আটক করা হয়। গাঁজাসহ আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন