News71.com
 Bangladesh
 17 Sep 21, 10:25 PM
 251           
 0
 17 Sep 21, 10:25 PM

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত॥

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত॥

নিউজ ডেস্কঃ বগুড়ার সদর উপজেলার ঝোপগাড়ী এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চার যাত্রী। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। আর আহতরা বর্তমানে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, সকালে ঝোপগাড়ী এলাকায় ওই মহাসড়ক দিয়ে অটোরিকশায় করে কিছু যাত্রী জেলা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বাস অটোরিকশাটিতে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই নারীকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন