News71.com
 Bangladesh
 18 Sep 21, 11:57 AM
 401           
 0
 18 Sep 21, 11:57 AM

করোনা॥ চট্টগ্রামে মৃত্যুহীন আরও একদিন

করোনা॥ চট্টগ্রামে মৃত্যুহীন আরও একদিন

নিউজ ডেস্কঃ টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে মৃত্যুহীন ছিল চট্টগ্রাম। তবে এদিন নতুন করে ৬৩ জনের শরীরের করোনার সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৩৫ জন।সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭১৮টি। নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন মহানগর এলাকা এবং ৩৪ জন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ১৪ জন। এছাড়া বাঁশখালী উপজেলায় ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন