News71.com
 Bangladesh
 18 Sep 21, 06:32 PM
 207           
 0
 18 Sep 21, 06:32 PM

বিএনপি সরকারের বিরুদ্ধে সিরিজ ষড়যন্ত্র করছে॥ ওবায়দুল কাদের

বিএনপি সরকারের বিরুদ্ধে সিরিজ ষড়যন্ত্র করছে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিএনপির সিরিজ সভা সরকারের বিরুদ্ধে সিরিজ ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কীভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, কীভাবে সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দেওয়া যায় এটা সেই সভা বলেও তিনি মন্তব্য করেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন।এ সময় আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের সম্মেলন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান। পাশাপাশি নতুন নির্বাচন কমিশনও আইনানুযায়ী গঠিত হবে বলে তিনি জানান। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন