News71.com
 Bangladesh
 18 Sep 21, 06:32 PM
 247           
 0
 18 Sep 21, 06:32 PM

সিলেটে প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষ॥ নিহত ২

সিলেটে প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষ॥ নিহত ২

নিউজ ডেস্কঃ সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী প্রাইভেটকার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শফিক উদ্দিনের বাড়ি বিয়ানীবাজারের মুল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রামে। অপরজন গাড়ির চালক নাসির উদ্দিন। তার পুরা পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, দ্রুতগতির মালবাহি একটি পিকআপভ্যান বিপরীতগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরুনুর রশিদ চৌধুরী বলেন, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আর হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন