News71.com
 Bangladesh
 19 Sep 21, 12:16 AM
 246           
 0
 19 Sep 21, 12:16 AM

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১॥ আহত ২

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১॥ আহত ২

নিউজ ডেস্কঃ ত্রিপুরা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রসেনজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কান্তি সিনহা এবং রামকৃষ্ণ বনিক নামে আরও দুই জন।শনিবার (১৮ সেপ্টেম্বর) আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে উদয়পুরের ফুলকুমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ বিশ্বাস, আহতরা হলেন কান্তি সিনহা এবং রামকৃষ্ণ বনিক। জানা যায়, মাল বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে জানালে তাদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রসেনজিৎ মৃত্যুবরণ করেন। আহত দুই জনের মধ্যে কান্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দুর্ঘটনারস্থলে যান স্থানীয় রাধাকিশোরপুর থানার পুলিশবাহিনী। দুর্ঘটনার কারণ তারা তদন্ত করে দেখছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন