News71.com
 Bangladesh
 20 Sep 21, 12:08 PM
 219           
 0
 20 Sep 21, 12:08 PM

নিউইয়র্ক পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

নিউইয়র্ক পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে নিউইয়র্কে জন.এফ. কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে, নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০১ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে ফিনল্যান্ডের হেলসিংকি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। ফিনল্যান্ডে যাত্রাবিরতি শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০২ ফ্লাইটে নিউইর্য়ক আসেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউইর্য়ক প্যালেস হোটেলে যান। সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সকাল ৯টায় রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরের উত্তরের লনে বাগানে বৃক্ষরোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন