
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় বাংলাদেশ-ভারত স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা অবলম্বন করেছে উভয়দেশ। যাত্রী চলাচলের জন্য সীমিত পরিসরে বেনাপোল, আখাউড়া, হিলি, বুড়িমারী, দর্শনা, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে যাতায়াত শুরু করা হয়েছে। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর থেকে শেওলা, তামাবিল, বাংলাবান্ধা, ভোমরা এবং বিরল স্থলবন্দর দিয়ে পরিক্ষামূলকভাবে নিয়মিত যাত্রী চলাচল কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী চলাচলের জন্য এখন বাংলাদেশি অথবা বিদেশি নাগরিক সুরক্ষা সেবা বিভাগ অথবা বাংলাদেশ মিশনগুলোর অনাপত্তি পত্রের প্রয়োজন হচ্ছে না।
সোমবার (২০ সেপ্টেম্বর) আগরতলাস্থ বাংলাদেশ সরকারি হাইকমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মাদ জোবায়ের হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে চলাচলের সময় যে বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা হবে, সেগুলো হচ্ছে- বাংলাদেশে প্রবেশের সময় সব বাংলাদেশি এবং বিদেশি নাগরিক আবশ্যিকভাবে ৭২ ঘণ্টা মেয়াদি কোভিড-১৯ এর জঞ-চঈজ ভিত্তিক নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। রিপোর্ট আবশ্যই যাচাইযোগ্য ছজ কোড যুক্ত হতে হবে। দ্বিতীয় ডোজ টিকা সম্পন্নকারী দেশি অথবা বিদেশি যাত্রী টিকা সম্পন্ন করার পর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশকালে টিকা কার্ড বা উপযুক্ত প্রমাণ এবং জঞ-চঈজ নেগেটিভ কোভিড-১৯ রিপোর্ট প্রদর্শন করে সরাসরি নিজ গন্তব্যে যাত্রা ও অবস্থান করতে পারবেন। তারা হোম কোয়ারেন্টিনের আওতামুক্ত থাকবেন তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করবেন।