News71.com
 Bangladesh
 21 Sep 21, 10:42 AM
 208           
 0
 21 Sep 21, 10:42 AM

পদ্মায় ধরা পড়া ৩৫ কেজির বাঘাইড় বিক্রি ৪৭ হাজারে॥

পদ্মায় ধরা পড়া ৩৫ কেজির বাঘাইড় বিক্রি ৪৭ হাজারে॥

নিউজ ডেস্কঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে জেলে নুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে নুরু হালদার রাতে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে আসেন। মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন। পরে সম্রাট শাহজাহান মোবাইল ফোনে ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন।

সম্রাট শাজাহান শেখ বলেন, ‘বিকেলে জেলে নুরু হালদার তার দল নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। সে সময় পদ্মা ও যমুনার মোহনায় তিনি এই বিশাল বাঘাইড় মাছটি পান। রাতে দৌলতদিয়ায় মাছটি বিক্রির জন্য আনলে আমি ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনি এবং ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করি।’ এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান (ভারপ্রাপ্ত) বলেন, ‘পদ্মায় এখন প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুশি। তবে আমরা আগামীতে নদীর এই এলাকায় বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন